বলিউড

দক্ষিণ ভারতের সিনেমা আমাদের গোল দিয়ে যাচ্ছে: সালমান

মুম্বাই, ২৯ মার্চ – দীর্ঘ দিন ইন্ডাস্ট্রিতে থাকার পরে বলিউড ভাইজানের মনে হয়েছে মুম্বাইয়ে যারা সিনেমা তৈরি করেন তাঁদের বেশির ভাগই মুম্বাইয়ের মানুষের কথা ভেবে ছবি করেন। তাদের ছবি তাই বান্দ্রা থেকে আন্ধেরিতেই আটকে আছে। কিন্তু তিনি পূর্ব বান্দ্রার রেললাইনের ও পারের মানুষের কথা ভেবে ছবি করেন।

চিরঞ্জীবির সঙ্গে ‘গডফাদার’ ছবিতে অভিনয় করবেন বলিউডের ‘চুলবুল পাণ্ডে’। সেই প্রসঙ্গে মুম্বাই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিস্মিত হয়ে প্রশ্ন করেন তিনি, ‘আমি ঠিক বুঝতে পারছি না, কেন বলিউডের ছবি দক্ষিণ ভারতে ভাল করছে না! আর বলিউডে দক্ষিণী ছবি এতো ভাল ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে।’

‘আরআরআর’ ছবিটি দেখে উচ্ছ্বসিত সালমান। এই সিনেমার নায়ক রামচরণের অভিনয়ের বিশেষ প্রশংসা করে বলেন, ‘খুব ভাল কাজ করছে রামচরণ। এই তো ওর জন্মদিনে ওকে শুভেচ্ছা জানালাম। ওর কাজের প্রশংসা করলাম। ওর ‘হিরোইজম’ আমার মনে হয় দর্শককে হলমুখী করেছে।

সালমান সাংবাদিকদের যে প্রশ্ন করেছিলেন, তার উত্তর তিনি নিজেই দেন। তিনি বলেন, ‘দক্ষিণী ছবির ভাল করার কারণও সেই ‘হিরোইজম’। তারকাই আসল, এ কথা এবার বলিউডকে বুঝতে হবে। বড় পর্দায় সিনেমাকে জীবনের চেয়ে অনেক বেশি ঝলমলে, রঙিন দেখাতে হবে। তবেই দর্শক ছবি দেখতে আসবে।

এম এস, ২৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language