বলিউড

প্রতিযোগীকে আছাড় মেরে টেবিল ভাঙলেন জন আব্রাহাম!

মুম্বাই, ২৮ মার্চ – বলিউড অভিনেতা জন আব্রাহামের আকর্ষণীয় বডি (পেটানো, নির্মেদ শরীর) দেখে সাধারণ দর্শকের পাশাপাশি নামি বলি নায়িকারাও মুগ্ধ হয়েছেন। ব্যক্তিজীবনে বেশ নম্র, বিনয়ী ও ভদ্র স্বভাবের এই অভিনেতা রেগে গেলে তাকে কন্ট্রোল করা দায়। সম্প্রতি এক রিয়্যালিটি শো’তে এসে প্রতিযোগীর ওপর মেজাজ হারান তিনি। এমনকি ওই প্রতিযোগীকে আছাড় মেরে টেবিল ভেঙে ফেলেছেন জন।

এই অভিনেতার ‘অ্যাটাক’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সেটির প্রচারেই রিয়্যালিটি শো’র মঞ্চে হাজির হন জন আব্রাহাম। সেখানে এক প্রতিযোগী দলের পারফর্ম্যান্সে মুগ্ধ হয়ে তাদের বাহবা জানাতে মঞ্চে যান তিনি। যখন এই অভিনেতা মঞ্চ থেকে নেমে আসছিলেন তখন পেছন থেকে ওই দলের এক সদস্য জনের পিঠের ওপর আচমকা একটি কাঁচের বোতল ভাঙেন। এতে ওই শো’র বিচারকরাও চমকে ওঠেন।

এদিকে পিঠে বোতল ভাঙার পর ঘুরে দাঁড়ান জন। মুখে কোনো কথা না বলে ওই প্রতিযোগীর গলা ধরে তুলে টেবিলের ওপর ছুঁড়ে ফেলেন জন। মুহূর্তেই টেবিলটি কয়েক টুকরো হয়ে যায়। জনের এমন কাণ্ডে চিৎকার চেঁচামেচি করতে থাকেন বিচারকরা।

প্রতিযোগিতার মঞ্চে জনের এমন কাণ্ডে শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। তবে কোনো কিছুই আচমকা ঘটেনি। পুরোটাই চিত্রনাট্য অনুযায়ী!

এম এস, ২৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language