নারায়নগঞ্জ

শীতলক্ষ্যায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

নারায়ণগঞ্জ, ২০ মার্চ – শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের কয়লাঘাটে আশামনি নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ ডুবে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, রোববার বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিন নগর ও ও সৈয়দপুরের মাঝামাঝি এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

আশামনি লঞ্চটি নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আলোকচিত্রী মেহেদি হাসান সজীব ঘটনাস্থল থেকে জানান, রোববার বেলা ৩টার দিকে দমকল কর্মীরা একজনের মৃতদেহ উদ্ধার করেছেন।

সূূত্র: সমকাল
এম ইউ/২০ মার্চ ২০২২

Back to top button