ঢালিউড

একসঙ্গে পাঁচ বিজ্ঞাপনে মিম

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বিয়েপরবর্তী সময়ে আবারো সক্রিয় হয়েছেন মিডিয়ায়। ছোটপর্দার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে তার। বিশেষ করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণার কাজ করছেন তিনি। গত দুই সপ্তাহে তিনি পাঁচটি টিভি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। প্রতিটিতেই মিমকে আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে। শুটিং শেষে এগুলোর কারিগরি অংশের কাজ চলছে এখন।

এ প্রসঙ্গে মিম বলেন, আমি গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের পণ্যের প্রচারণার জন্য চুক্তিবদ্ধ হয়ে কাজ করছি। বিয়ের কারণে কিছু দিন কাজে বিরতি ছিল আমার। তবে এখন সেই ব্যস্ততা না থাকায় পুরোদমে কাজ শুরু করেছি আমি। চলমান করোনার বিধি-নিষেধের কারণে কিছুদিন শুটিং করতে পারি নাই। তবে চলতি মাসের শেষ দিক থেকে আগামী মাস পর্যন্ত টানা শুটিং সিডিউল দিয়ে রেখেছি। তার আগেই আমার এই পাঁচটি বিজ্ঞাপন পর্যায়ক্রমে টিভিতে প্রচার শুরু হবে। বিজ্ঞাপনগুলো নিয়ে আমি আশাবাদী।

এদিকে সিনেমাতেও অভিনয়ের ব্যস্ততা রয়েছে এই চিত্রনায়িকার। নতুন একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে তার। এসবের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলের কাজ নিয়ে ব্যস্ত থাকেন বিদ্যা সিনহা মিম।

এন এইচ, ১৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language