টাঙ্গাইল

ভোটের ২ দিন আগে ওসিকে প্রত্যাহার

টাঙ্গাইল, ১৫ জানুয়ারি – আগামী রোববার জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ আসনের (মির্জাপুর) উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ২ দিন আগে মির্জাপুর থানার ওসি মো. রিজাউল হককে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার বিকালে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, নির্বাচন কমিশন থেকে মির্জাপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের পর তাকে টাঙ্গাইল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে টাঙ্গাইলের নাগরপুর থানার সাবেক ওসি আলম চাঁদকে দায়িত্ব দেওয়া হবে।

এদিকে, মির্জাপুর থানা মসজিদে জুমার নামাজের সময় মুসল্লিদের নিজের প্রত্যাহারের বিষয়টি জানান ওসি রিজাউল হক। এ সময় মসজিদের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এমন সংবাদে মর্মাহত হন উপস্থিত মুসল্লিরা। গত বছরের ৬ জানুয়ারি মির্জাপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন রিজাউল হক।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৫ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language