আলকোইয়ানোর বিপক্ষে জিতে শেষ ষোলোয় রিয়াল

২০২১ ভালোভাবে পার করেছে রিয়াল। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকারই কথা কার্লো আনচেলত্তির দলের।
স্প্যানিশ কাপ নামে পরিচিত টুর্নামেন্টে বুধবার রাতে শেষ বত্রিশের ম্যাচে আলকাইয়ানোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াল।
আগের বছর একই পর্বে আলকোইয়ানোর বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল তারা।কিন্তু সেই অঘটনের পুনর্মঞ্চায়নের শঙ্কা থেকে বেরিয়ে আসে রিয়াল।
৩৯ মিনিটে দারুণ হেডে গোল করেন এডার মিলেতাও। দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে সমতা টানেন দানি ভেগা। ডি-বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জাল খুঁজে নেন তিনি। রিয়ালের পরের পর্বে যাওয়া নিয়ে তৈরি হয় ধোঁয়শা।
অবশ্য ৭৮তম মিনিটে আলকোইয়ানোর গোলরক্ষক হুয়ানের আত্মঘাতী গোলে শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয় রিয়ালের।
আগামী শনিবার লা লিগায় ঘরের মাঠে ভালেন্সিয়ার মুখোমুখি হবে স্পেনের সফলতম ক্লাব রিয়াল।
সূত্র : আরটিভি
এম এস, ০৬ জানুয়ারি









