ক্রিকেট

ক্রিকেট অঙ্গনে রেকর্ডের দ্বারপ্রান্তে আলীম দার

দুবাই, ৩১ অক্টোবর- আন্তর্জাতিক কোনো ম্যাচ না খেলেও আলীম দার অনেক বড় এক নাম আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭ ম্যাচ আর লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৮ ম্যাচ খেলা আলীম দার আম্পায়ার হিসেবে করতে যাচ্ছেন নতুন রেকর্ড।

দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার রুডি কোয়ের্টজেন ২০১০ সালে আম্পায়ারের দায়িত্ব থেকে অবসর নেয়ার আগে দায়িত্ব পালন করেছিলেন ২০৯টি ম্যাচের।
এই প্রোটিয়া আম্পায়ারকে টপকে যাচ্ছেন আলীম দার। জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি ওয়ানডে ম্যাচের প্রথমটিতে রুডিকে ধরেছেন আলীম। দ্বিতীয় ওয়ানডেতে আলীম ছাড়িয়ে যাবেন রুডিকেও।

রোববার রাওয়ালপিন্ডিতে ২১০ ম্যাচে মাঠ আম্পায়ারের দায়িত্ব পালন করে সবাইকে ছাড়িয়ে যাবার অপেক্ষা ৫২ বছর বয়সী আলীম দারের।

আইসিসিকে আলীম দার জানিয়েছেন, এটা সত্যিই অনেক গর্বের, অনেক সম্মানের। আমি যখন আম্পায়ারিং শুরু করি তখন কোনো লক্ষ্য নিয়ে আসিনি এই পেশায়। আমি শুধু উপভোগ করতে চেয়েছি। আমি সব সময় শেখার চেষ্টায় ছিলাম।’

শুধু ওয়ানডেতেই নয়, টেস্ট ক্রিকেটে প্রয়াত স্টিভ বাকনারের করা ১২৯ ম্যাচের আম্পায়ারিংকেও পেছনে ফেলেন আলিম দার। তিনি এখন পর্যন্ত ১৩২টি টেস্ট ম্যাচের দায়িত্ব নিয়ে আছেন সবার শীর্ষে।

আলিম দার এখন পর্যন্ত ৩৮৭টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেও রয়েছেন সবার উপরে।

সূত্র: আরটিভি

আর/০৮:১৪/৩১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language