প্রতিদিন গাজর খাবেন যেসব কারণে

গাজর একটি মজাদার সবজি। গাজর ঝাল, মিষ্টি সব ধরণের খাবারেই ব্যবহার করা হয়। রান্না ছাড়াও কাঁচা কিংবা সালাদেও গাজর খাওয়া হয়। যে ভাবেই এই সবজিটি খাওয়া হোক এটি সব ভাবেই সুস্বাদু। আকর্ষনীয় রঙ ও স্বাদের জন্য ছোট বড় সবার কাছেই এই সবজিটি জনপ্রিয়। গাজরের প্রচুর পুষ্টিগুণ আছে। শরীর ও ত্বক দুটির জন্যই গাজর খাওয়া খুবই উপকারী।
প্রতি ১০০ গ্রাম গাজরে আছে ক্যারোটিন ১০,৫২০ মাইক্রোগ্রাম, শর্করা ১২.৭ গ্রাম, আমিষ ১.২ গ্রাম, জলীয় অংশ ৮৫.০ গ্রাম, ক্যালসিয়াম ২৭.০ মি. গ্রা., আয়রণ ২.২ মি. গ্রা., ভিটামিন বি১ ০০.০৪ মি. গ্রা., ভিটামিন বি২ ০.০৫ মি. গ্রা., চর্বি ০.২ গ্রাম, ভিটামিন সি ১৫ মি. গ্রা., আঁশ ১.২ গ্রাম, অন্যান্য খনিজ ০.৯ গ্রাম, খাদ্যশক্তি ৫৭ ক্যালরি।
গাজরের স্বাস্থ্য উপকারীতা
ক্যান্সার প্রতিরোধ করেঃ বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে গাজরে উপস্থিত পুষ্টি উপাদান গুলো ক্যান্সার প্রতিরোধে সহায়ক। নিয়মিত গাজর খেলে ব্রেস্ট ক্যান্সার, কোলোন ক্যান্সার ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমে।
বয়স ধরে রাখেঃ নিয়মিত খাবার তালিকায় গাজর রাখলে শরীরের বয়সজনিত ক্ষতিগুলো কম হয়। বয়সের কারণে কোষের ক্ষতি রোধ করতে গাজরের ভূমিকা অনেক।
ইনফেকশন কমায়ঃ কোনো যায়গা কেটে ছিঁড়ে গেলে অনেক সময় ইনফেকশন হয়ে যায়। কাটা ছেঁড়া জনিত ইনফেকশন এড়াতে গাজর খুবই কার্যকরী। তাই ইনফেকশন এড়াতে কাঁটা ছেঁড়া জায়গায় গাজর ব্লেন্ড করে লাগিয়ে নিন।
ওজন কমায়ঃ গাজরে যেহেতু প্রচুর পুষ্টি গুণ আছে এবং খেতেও মজা তাই ওজন কমাতে গাজরের জুড়ি নেই। ক্ষুধা লাগলে স্ন্যাকস না খেয়ে একটি বা দুটি গাজর খেয়ে নিলে পেটও ভরে আবার বেশি ক্যালোরীও যোগ হয় না। তাই ওজন কমাতে বেশি বেশি গাজর খান।
গাজরের সৌন্দর্য উপকারীতা
ত্বকের শুষ্কতা দূর করেঃ ত্বকে পর্যাপ্ত পরিমাণে পানি এবং পটাশিয়াম না থাকলে ত্বক শুষ্ক হয়ে যায়। প্রতিদিন গাজরের জুস খেলে ত্বকে পটাশিয়ামের অভাব দূর হবে এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। তাই ত্বকের শুষ্কতা দূর করতে নিয়মিত গাজরের জুস খান।
ত্বক কে ক্ষতি থেকে রক্ষা করেঃ একটু বয়স হলেই ত্বকে বলিরেখা দেখা দেয়। এছাড়াও ত্বক অনুজ্জ্বল ও দাগ হয়ে যায়। তাছাড়া সূর্যের আলোতেও ত্বক অনেক ক্ষতির সম্মুখীন হয়। নিয়মিত গাজর খেলে বাহ্যিক ক্ষতি থেকে ত্বক রক্ষা পায় এবং ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না।
ত্বক ব্রণ মুক্ত রাখেঃ গাজর খেলে ত্বকের স্বাস্থ্য ভেতর থেকে ভালো থাকে। এছাড়াও গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট আছে যেগুলো ত্বককে ব্রণ থেকে রক্ষা করে। এছাড়াও ব্রণ উঠতে সে জায়গাটায় নিয়মিত গাজরের রস লাগালে দাগ দূর হয়ে যায় বেশ তাড়াতাড়ি।
ত্বক উজ্জ্বল করেঃ গাজরের ত্বক উজ্জ্বল করার ক্ষমতা আছে। গাজর বেটে এর সঙ্গে মধু মিশিয়ে নিয়মিত লাগালে ত্বক উজ্জ্বল হয় এবং ত্বকের লাবন্য ফিরে আসে।
আডি/ ৩১ অক্টোবর









