পুষ্টি

পান্তা ভাত খাওয়ার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

অনেকের কাছেই সকালের নাশতায় পান্তা ভাত একটি প্রিয় খাবার। বিশেষ করে গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাতের জুড়ি মেলা ভার। বিশেষজ্ঞরা জানান, পান্তা ভাত মূলত একটি পুষ্টিসমৃদ্ধ ও শ্বেতসারযুক্ত খাবার। এতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি এবং বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। এটি হজমশক্তি বৃদ্ধির পাশাপাশি শরীরে শক্তি জোগায় এবং সতেজতা বজায় রাখে।

পান্তা ভাত অন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। এটি ডায়রিয়া এবং পেটের যেকোনো অস্বস্তি দূর করতে প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। হজমের সমস্যায় ভোগা ব্যক্তিরা নিয়মিত পান্তা ভাত খেলে দারুণ উপকার পেতে পারেন। এছাড়া এটি তাৎক্ষণিক শক্তি জোগাতে এবং শরীরকে সতেজ রাখতে চমৎকার ভূমিকা পালন করে।

পানিশূন্যতা বা ডিহাইড্রেশন রোধে পান্তা ভাত অত্যন্ত কার্যকর। পান্তা ভাতে রয়েছে প্রদাহ প্রতিরোধী উপাদান এবং ফেরুলিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো ত্বকের জ্বালাভাব কমায়, ব্রণ ও কালো দাগ দূর করে এবং অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। পাশাপাশি চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া রোধ করে এর বৃদ্ধি ত্বরান্বিত করতেও পান্তা ভাত সহায়ক ভূমিকা রাখে।

জিঙ্ক ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজে ভরপুর পান্তা ভাত শরীরে আর্দ্রতা ধরে রাখে। ক্যালোরি কম থাকায় যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্যও এটি একটি আদর্শ ও স্বাস্থ্যকর খাবার।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language