খেলাধুলা

দুর্গন্ধযুক্ত খালে অনুশীলন করছে ক্ষুদে সাঁতারুরা

কুষ্টিয়া, ৩০ অক্টোবর- কুষ্টিয়ার আমলা গ্রামের জিকে খালে বা মজা পুকুরে গত তিন যুগে তৈরি হয়েছে শত শত সাঁতারু। বলা হয়ে থাকে দেশের সাঁতারের সূতিকাগার গ্রামটি। সাঁতারুরা শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও অসাধারণ সাফল্য দেখিয়ে স্বর্ণ পদক জয় করে এনেছেন।

এতো কিছুর পরও আজও তাদের পচা দুর্গন্ধ যুক্ত খালেই অনুশীলন করতে হয়। অবশ্য আগামী অর্থবছরে আমলা হাইস্কুলের পুকুরের দুই পাড়ে পুল করে দেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান।

১৯৮৬ সালে আমিরুল ইসলামের হাত ধরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাঁতার প্রশিক্ষণের যাত্রা শুরু হয়। সাফল্য আসতে দেরি হয়নি ১৯৯১ সালে আমলার দুই কিশোর জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পায়।

এরপর আমলার গ্রামের প্রতিটি বাড়ি থেকে শিশু বয়সেই সাঁতার প্রশিক্ষণ শুরু হয়। শুধু জাতীয় নয় আন্তর্জাতিক পর্যায়ে জুয়েল আহমেদ, রুবেল রানা, সবুরা খাতুন, লাবনী খাতুন, জুঁই এর মতো সাঁতারুর জন্ম এখানেই।

আরও পড়ুন: শিল্প সেবা খাতে প্রণোদনা প্যাকেজে বাড়ল আরও ৭ হাজার কোটি টাকা

সপ্তাহে ৬ দিন ভোর থেকে জিকে ক্যানেলের পরিত্যক্ত সাইফুনে আমলা সুইমিং ক্লাবের তত্ত্বাবধানে ৬০ জন ক্ষুদে সাঁতারু প্রশিক্ষণ শুরু করে। তাদের প্রশিক্ষণের জন্য আছেন একজন প্রশিক্ষক। এ অবস্থায় প্রশিক্ষণের সুষ্ঠ পরিবেশের দাবি আমলার ক্ষুদে সাঁতারুদের ।

জেলা ক্রীড়া সংস্থার তথ্য মতে, ৪টি সুইমিং ক্লাবে আড়াইশো ক্ষুদে সাঁতারু নিয়মিত অনুশীলন করে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ৩০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language