জাতীয়

হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই

ঢাকা, ২৯ নভেম্বর – হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৯ নভেম্বর)  দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

নুরুল ইসলামের ছেলে মোর্শেদ বিন নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার মোর্শেদ বিন নূর বলেন, দুইদিন আগে আব্বা হার্ট অ্যাটাক করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু বুঝতে পারেননি। শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে ১টার দিকে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

তিনি আরও বলেন, শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন নিয়ে কর্মব্যস্ত ছিলেন আব্বা। হার্ট অ্যাটাকের মধ্যে চিকিৎসা না নেওয়ায় ক্ষতিটা বেশি হয়েছে। সন্ধ্যার দিকে সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

সূত্রঃ জাগো নিউজ

আর আই


Back to top button
🌐 Read in Your Language