রাঙ্গামাটি

ভূমিকম্পে রাঙ্গামাটিতে নির্মাণাধীন সেতু-মসজিদে ফাটল

রাঙ্গামাটি, ২৬ নভেম্বর – ভূমিকম্পে রাঙ্গামাটি শহরের ঝুল্লিক্যা পাহাড়ের নির্মাণাধীন সংযোগ সেতুর জোড়ায় এবং একটি মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এছাড়া তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৫টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় হঠাৎ মভূমিকম্পে মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান। একই সঙ্গে শহরের পুরানপাড়া ও ঝুল্লিক্যা পাহাড়ের ওয়াই আকৃতির নির্মাণাধীন সেতুর দুই গার্ডারের সংযোগস্থলে হালকা ফাটল দেখা যায়।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক দীপংকর তঞ্চঙ্গ্যা জানান, আহতদের আঘাত গুরুতর না। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন তারা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, মসজিদটিতে নামাজ আদায়ে কোনো সমস্যা হবে না। যে ফাটল দেখা দিয়েছে তা সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হবে। আর সেতুর দুই গার্ডারের অংশে এক্সপানশন জয়েন্ট রাখা হয়। এটি ফাটল না। এতে ঝুঁকির কোন শঙ্কা নেই।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৬ নভেম্বর ২০২১

Back to top button
🌐 Read in Your Language