কুমিল্লা

গুলিবিদ্ধ হয়ে কাউন্সিলরের মৃত্যু

কুমিল্লা, ২২ নভেম্বর – কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো সোহেল (৫০) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

সোমবার বিকেলে নগরীর সুজানগর তেলিকোনা মা-মিন হাসপাতালের সামনে গুলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবদ্ধ হন কাউন্সিলর সোহেল। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

গুলিবিদ্ধ অবস্থায় কাউন্সিলর সোহেলকে কুমিল্লা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত ঘটনার সুত্রপাত জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি থানা ওসি আনওয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২২ নভেম্বর ২০২১

Back to top button
🌐 Read in Your Language