জাতীয়

৯ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৮ নভেম্বর – করোনা ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে নয় কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১’ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

সভা থেকে বলা হয়, শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন মোতাবেক বিক্রয়, সেবন করতে হবে। এন্টিবায়োটিক সেবনের ক্ষেত্রে প্রেসক্রিপশনে উল্লেখিত সময় ও নির্দেশনা মেনে চলতে হবে। শারীরিকভাবে সুস্থ অনুভব করলেও প্রেসক্রিপশনে নির্দেশিত এন্টিবায়োটিক কোর্স সম্পন্ন করতে হবে।

এ সময় মন্ত্রী অটোমোটেড ড্রাগ লাইসেন্সিং ও রিনিউয়াল সিস্টেমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা ও সেবা বিভাগের সচিব আলি নুর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশিদ আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বারডান জাং রানা, বিশ্ব খাদ্য সংস্থ্যার প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন।

সভায় সভাপতিত্ব করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/১৮ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language