বলিউড

কন্যাসন্তানের বাবা হলেন সুস্মিতার ভাই

মুম্বাই, ০১ নভেম্বর – বলিউড সেনসেশন সুস্মিতা সেনের পরিবারে এলো নতুন অতিথি। সুস্মিতার ভাই রাজীব সেন বাবা হয়েছেন। পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন চারু অসোপা ও রাজীব সেন। তাদের কন্যা সন্তানের প্রথম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রাজীব।

রাজিব সেনের দেওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, অসোপা পরম মমতায় নবজাতককে কোলে জড়িয়ে ধরে আছেন এবং রাজীব তাকে চুম্বন করছেন। এর পরের ছবিতে রাজীব অসোপার কপালে চুম্বন করছিলেন। আর শেষে রাজীব নিজে তার সন্তানকে কোলে নিয়ে আরেকটি ছবি দিয়েছেন।

সোমবার দুপুরে রাজীবের ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে রাজীব লিখেছেন, মেয়ে ও চারু দুজনেই ভালো এবং সুস্থ আছে। শেষ পর্যন্ত তার স্ত্রী শক্ত থেকেছে। এজন্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া ও প্রার্থনার জন্য ধন্যবাদও জানান রাজীব।

রাজীবের বাবা হতে যাওয়ার খবর দিয়েছিলেন সুস্মিতাও। কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, রাজীব হতে হতে চলেছে। নতুন অতিথির আগমনে সুস্মিতার পরিবারে এখন আনন্দের জোয়ার।

এন এইচ, ০১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language