শিক্ষা

রোববার রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী, ০৯ অক্টোবর – রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ কমিটির কো-অর্ডিনেটর ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক একরামুল হামিদ বলেন, বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল দুপুরের পরপরই প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে যারা পাশ করেছেন এবং ফেল করেছেন উভয়ই তার প্রাপ্ত নম্বর দেখার সুযোগ পাবেন।

তিনি বলেন,কেবলমাত্র তাদেরই মেরিট পজিশন দেয়া হবে যারা ভর্তি পরীক্ষায় যারা ৪০ শতাংশের বেশি নম্বর পাবেন। ৪০ শতাংশের নিচে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মেরিট পজিশন দেয়া হবে না।

এর আগে, গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ জন ভর্তিচ্ছু।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language