দক্ষিণ এশিয়া

ভারতে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নয়াদিল্লী, ১০ সেপ্টেম্বর – ভারতে করোনার সংক্রমণ ও এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে।

শুক্রবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৮ ঘণ্টার এমন তথ্য দিয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

দেশের দৈনিক সংক্রমণ নেমেছে ৩৫ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭৩ জন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৭৪ হাজার ৯৫৪ জন।

আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৬০ জনের। করোনায় এখন পর্যন্ত দেশটিতে প্রাণ কেড়েছে ৪ লাখ ৪২ হাজার ৯ জনের।

আক্রান্ত কম হতেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ৯৬৮। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৬৪৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হারও কমেছে। প্রায় ১৬ দিন পর তা ফের দু’শতাংশের নীচে নেমেছে।

আক্রান্তের হিসেবে দেশের প্রথমে রয়েছে কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ হাজার ২০০। কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা এক থেকে দেড় হাজারের মধ্যেই ঘুরছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় আক্রন্তের সংখ্যা যথাক্রমে ৭২৪ এবং ৭৭১।

উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে কমলেও মিজোরামের অবস্থা এখনও লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫ জন।

সূত্র : সমকাল
এন এইচ, ১০ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language