ক্রিকেট

চেন্নাইকে ১৪৬ রানের লক্ষ্য দিল কোহলির ব্যাঙ্গালুরু

আবুধাবি, ২৫ অক্টোবর- টস জিতে ব্যাটিংয়ের নেয়ার সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন দুবাইয়ের এই উইকেট স্লো থেকে আরও স্লো হবে। এ কারণেই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কোহলির কথাই হয়তো ঠিক। কারণ, প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলারদের বিপক্ষে স্কোর খুব একটা বড় করতে পারেননি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিরাট কোহলির দুর্দান্ত ফিফটি সত্ত্বেও না।

নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ব্যাঙ্গালুরুর স্কোর দাঁড়িয়েছে ১৪৫। চেন্নাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনেই মূলতঃ খুব বেশি রান করতে পারেনি ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানরা।

দুই ওপেসার দেবদুত পাড্ডিকাল এবং অ্যারোন ফিঞ্চ মিলে সূচনাটা খুব বেশি ভালো করতে পারেননি। ১১ বল খেলে ১৫ রান করে আউট হয়ে যান ফিঞ্চ। ২১ বলে ২২ রান করে আউট হন দেবদুত পাড্ডিকাল।

আরও পড়ুন: অবশেষে জানা গেল কেন ‘পাইকারি বিক্রেতার’ ভূমিকায় সাকিব!

তৃতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স মিলে যা একটু লড়াই করেন। এ দু’জনের ব্যাটে রান উঠেছে ৮২। ৩৬ বল খেলে ৩৯ রান করে আউট হন এবি ডি ভিলিয়ার্স। ৪টি বাউন্ডারি মারলেও একটিও ছক্কা আসেনি তার ব্যাট থেকে। ৪৩ বল খেলে বিরাট কোহলি করেন ৫০ রানে। তিনি কেবল একটি ছক্কা এবং একটি বাউন্ডারির মার মারেন।

এরপর মইন আলি ২ বলে ১, ক্রিস মরিস ৫ বলে ২ রান করে আউট হন। গুরকিরাত সিং ২ বলে ২ এবং ওয়াসিংটন সুন্দর ২ বলে করেন ৫ রান। স্যাম কুরান ৩টি এবং দিপক চাহার নেন ২টি উইকেট।

সূত্র: জাগো নিউজ
আডি/ ২৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language