ঢালিউড

অনুদানের ছবিতে নামভূমিকায় মৌসুমী

ঢাকা, ২৮ আগস্ট – কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ‘অন্নপূর্ণা’ নামে সিনেমা নির্মাণ করছেন আশুতোষ সুজন।সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে সম্প্রতি অভিনেত্রী মৌসুমীকে চূড়ান্ত করা হয়েছে। ছবিটির নাম ভূমিকায় তিনি অভিনয় করবেন বলে জানিয়েছেন সুজন।

নির্মাতা বলেন, ছবিটির গল্পে মৌসুমী আপা পুরোপুরি পারফেক্ট। তাই ছবিটির জন্য তাকেই চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে অক্টোবর মাসে ছবিটির শুটিং শুরু করবো।

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে মৌসুমী বলেন, ‘ ছবিটির গল্প দারুণ। অনুদানের ছবিতে এর আগেও কাজ করেছি। অভিনয় করেছি আশুতোষ সুজনের বেশ কিছু নাটকেও। আশা করি ছবিটি ভালো হবে।’

এদিকে সেপ্টেম্বর থেকেই জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ নামে একটি সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে মৌসুমীর। তিনি জানালেন, সোনার চর শেষ করেই অন্নপূর্ণার কাজ ধরবেন তিনি।

এন এইচ, ২৮ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language