টলিউড

প্রকাশ্যে যশ-মধুমিতার পুরনো প্রেম?

কলকাতা, ১২ আগস্ট – এক সময়ে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ আর ‘অরণ্য’ ছিল একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। তারপরে আলাদা হলেন তারা। ভেঙে গেল জুটি। আলাদা হলে কি আবার এক হওয়া যায় না? যায়, সেটিই প্রমাণ করে দেখালেন অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী মধুমিতা সরকার।

আগেও তাদের বন্ধুত্ব গাঢ় ছিল। সে সব সুন্দর দিনগুলির কথা মনে পড়ছে যশের। আর তাই বলে উঠলেন, ‘সুদিন চলে যাওয়ার পরেই তার মূল্য বোঝা যায়।’ অন্য দিকে মধুমিতা প্রশ্ন রাখলেন, ‘ফিরে পাওয়া যায় কি সত্যিকারের ভালোবাসা?’

তাদের প্রেমের ছোট ছোট ঝলকে ভরে গিয়েছে নেটমাধ্যম। কোথাও মধুমিতা যশের কোলে, কোথাও আবার যশের পিঠে উঠে তাকে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন মধুমিতা, কোথাও বা ফুটে উঠেছে তাদের আদর করার মুহূর্ত। আবার এক হচ্ছে ‘পাখি’ আর ‘অরণ্য’। ফিরে এল পুরনো প্রেম।

জানা গিয়েছিল, এক সময় নাকি তাদের সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছিল। টানা তিন বছর একই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার পরেও নাকি দুই সহকর্মীর মধ্যে তৈরি হয়েছিল দূরত্ব। কিন্তু সব জল্পনা উড়িয়ে দীর্ঘ পাঁচ বছর পরে আবার একসঙ্গে কাজ করলেন যশ এবং মধুমিতা।

ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ‘ও মন রে’ গানের ভিডিওতে জুটি হিসেবে প্রত্যাবর্তন ঘটল তাদের। উত্তেজিত দর্শক ও অনুরাগীরা। মাঝে মধ্যেই দুই শিল্পী নিজেদের প্রেমের মুহূর্তগুলি তুলে ধরেন নেটমাধ্যমে। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে বহু প্রতিক্ষিত গানের ভিডিও।

এন এইচ, ১২ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language