ক্রিকেট

হারারেতেই ফর্ম রেখে এসেছেন সৌম্য!

ঢাকা, ০৬ আগস্ট – আন্তর্জাতিক ক্রিকেটে সৌম্য সরকারের শুরুটা যেমন ঝলমলে হয়েছিল, সেটা ধরে রাখতে পারলেন কই। দিন যত যাচ্ছে ততোই নিজেকে হারিয়ে খুঁজছেন এই টাইগার ওপেনার।

সময় তার এতটাই খারাপ যাচ্ছে, তিনি আসলে দলের কোন জায়গায় ব্যাটিং করবেন এটাই সুনির্দিষ্ট নয়। কখনও ওপেনিং, কখনও মিডল অর্ডারে।

তবে সবশেষ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে ফর্মে ফেরার ইংগিত দিয়েছিলেন সৌম্য সরকার। তামিম ইকবালের না খেলায় সৌম্যকে সুযোগ দেয়া হয়েছিল ওপেনিংয়ে।

হারারেতে প্রথম টি-টোয়েন্টিতেই খেলেন ৫০ রানের ইনিংস। পরের ম্যাচে শূন্য রানে ফিরলেও তৃতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা ৬৮ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

তবে ঘরের মাঠে অজিদের বিপক্ষে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ব্যাট হাতে দারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচে। প্রথম ম্যাচে ২, দ্বিতীয় ম্যাচে ০ আর তৃতীয় ম্যাচে করেছেন ২ রান।

টি-টোয়েন্টিতে ৫৯টি ম্যাচে সৌম্যর রান ১৯.৩০ গজে ১ হাজার ৮০। পঞ্চাশ রানের ইনিংস রয়েছে ৫টি আর রানের খাতা খুলতে পারেননি ৯ ইনিংসে।

সূত্র : আরটিভি
এম এউ, ০৬ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language