জাতীয়

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশ

ঢাকা, ৩১ আগস্ট – অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৩১ আগস্ট সোমবার এই আদেশ জারি করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে আটজন অতিরিক্ত পুলিশ সুপার এবং তিনজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে টিডিএসের আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং ব্রাহ্মণবাড়িয়ার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে। ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায় এবং চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ডিএমপিতে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে স্থলাভিষিক্ত করা হয়েছে। বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপারদের মধ্যে ডিএমপির আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে এবং ডিএমপির হাসান রাশেদ পরাগকে রাঙামাটির রাজস্থলী সার্কেলে বদলি করা হয়েছে। এছাড়া র‍্যাবের মো. আবু তাহেরকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এনএন/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language