ঢাকা

মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ঢাকা, ২৫ জুলাই – রাজধানীর মতিঝিলে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, রোববার বেলা ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই ৫টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৫ জুলাই ২০২১

Back to top button
🌐 Read in Your Language