গাজীপুর

গাজীপুরে একদিনে আরও ৬৯ জনের করোনা শনাক্ত

গাজীপুর, ২৪ জুলাই- গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে গাজীপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৪২ জনে।

আজ শনিবার গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৬৯ জনের মধ্যে গাজীপুর সদরে ৩০ জন, কালীগঞ্জে ২৪ জন, কালিয়াকৈরে ৫ জন এবং শ্রীপুর উপজেলায় ১০ জন।

সূত্র আরও জানায়, এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৮৮ জন। জেলায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন করোনা রোগী। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩১৩ জন।

এ পর্যন্ত জেলায় এক লাখ ৬৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মোট আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৫৪২ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯৪ জনের।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language