বাগেরহাট

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৯৬

বাগেরহাট, ১২ জুলাই- বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনার উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দু’জন এবং উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয় বাগেরহাট সদর হাসপাতালে। উপসর্গ নিয়ে দু’জন জেলার ফকিরহাট উপজেলায় মারা গেছেন। মৃতদের বয়স ৫৫ থেকে ৭৫ বছরের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে নতুন করে ১৯৬ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৬৬ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪,৭৬১ জন। আক্রান্তদের মধ্যে সোমবার দুপুর পর্যন্ত বাগেরহাটে করোনায় মৃতের সংখ্য দাঁড়িয়েছে ১০২ জনে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে প্রতিদিন শনাক্তের সংখ্যা ওঠা-নাম করছে। গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৭৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৩,২৫১ জন। এ পর্যন্ত মারা গেছেন ১০২ জন। করোনা সংক্রমণ রোধ করত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন।

সূত্রঃ কালের কণ্ঠ

আর আই


Back to top button
🌐 Read in Your Language