দক্ষিণ এশিয়া
রাজস্থানে সেলফি তোলাকালে ৬ জনসহ বজ্রপাতে ১৯ মৃত্যু

জয়পুর, ১২ জুলাই- বজ্রপাতে ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী শহর জয়পুরের নিকটবর্তী আম্বর দুর্গের একটি স্তম্ভে উঠে সেলফি তোলার সময় ছয় জনসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এসব তথ্য জানানো হয়েছে।
বজ্রপাতে আম্বর দুর্গেই ১১ জনের মৃত্যু হয়েছে। গোটা রাজ্যে এদিন মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।
অনেকে পাহাড়ি বনভূমি এলাকায় অবস্থিত আম্বর দুর্গের একটি স্তম্ভে উঠে বৃষ্টি উপভোগ করছিলেন। এমন সময় বজ্রপাত হলে বহু লোক সেখান থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে। নিচে পড়ে যাওয়া ২৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। উদ্ধার কাজ চলমান রয়েছে।


সূত্রঃ এনটিভি
আর আই









