ঢাকা

২৪ ঘণ্টায় ঢাকা জেলায় ২৮ মৃত্যু, শনাক্ত ৩৪৫৬

ঢাকা, ০৮ জুলাই – বৈশ্বিক করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় ঢাকা জেলায় ৩ হাজার ৪৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছেন ২৮ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, ঢাকা জেলায় আগের ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছিল ৩ হাজার ২৮৫ জন। এরমধ্যে মারা গিয়েছিল ২৯ জন।

এদিকে আজ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৪৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৮ জন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়া জেলায়। চট্টগ্রাম ও টাঙ্গাইলে মারা গেছেন ৯ জন করে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৮ জুলাই

Back to top button
🌐 Read in Your Language