বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের চূড়ান্ত সূচি প্রকাশ

ঢাকা, ২৩ জুন – বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের হারারেতে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন বলেন, এ পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে ৯৮৭ জন দেশে ফিরেছেন। এদের মধ্যে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ১৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
মঙ্গলবার ঘোষিত সূচি অনুযায়ী, দুই দলের লড়াই শুরু হবে টেস্ট দিয়ে। যা মাঠে গড়াবে ৭ জুলাই থেকে। ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবে বাংলাদেশ টেস্ট দল। ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। তার আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
টেস্ট শেষে হারারেতেই থেকে যাবে দুই দল। সেখানে ১৬ জুলাই প্রথম ওয়ানডে, দ্বিতীয়টি ১৮ জুন। ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অপর দুটি হবে ২৫ ও ২৭ জুলাই।
২০১৩ সালের পর এবারই প্রথম জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। সফরে মোট সাতটি ম্যাচ খেলবে বাংলাদেশ। করোনা মহামারির জন্য মাঠে কোনো দর্শক থাকবে না। জৈব সুরক্ষাবলয়ে সিরিজটি আয়োজন করবে দেশটির ক্রিকেট বোর্ড।
জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশের সময় অনুযায়ী)
একমাত্র টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম টি-টোয়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৩ জুন









