দক্ষিণ এশিয়া

ভারতে ২৪ ঘণ্টায় ২২১৯ মৃত্যু, শনাক্ত ৯২৫৯৬

নয়াদিল্লী, ০৯ জুন – ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৯২ হাজার ৫৯৬ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন দুই হাজার ২১৯ জন।

এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৯০ লাখ ৮৯ হাজার ৬৯ জন এবং মারা গেছেন তিন লাখ ৫৩ হাজার ৫২৮ জন।

সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক লাখ ৬২ হাজার ৬৬৪ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৭৫ লাখ চার হাজার ১২৬ জন।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিশগড় ও রাজস্থান।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮৯১ জন।

ভারতে মোট শনাক্ত দুই কোটি ৯০ লাখ ৮৯ হাজার ৬৯ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ১২ লাখ ৩১ হাজার ৪১৬ জন।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে দুই লাখ ৬৪ হাজার ৩৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬০ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৩৬ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

সূত্র : দ্য ডেইলি স্টার
এন এইচ, ০৯ জুন


Back to top button
🌐 Read in Your Language