নরসিংদী

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ যুবকের মৃত্যু

নরসিংদী,০৯ জুন- নরসিংদীর বেলাবোতে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার রসুলপুর গ্রামের মৃত আতাউর মিয়ার ছেলে জুয়েল (২৬) ও একই গ্রামের শহিদুল মিয়ার ছেলে নাদিম (২৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে জুয়েলসহ ৪ থেকে ৫ জনের একটি দল বেলাবো উপজেলার নারায়নপুর ইউনিয়নের দরিকান্দি এলাকায় সড়কে একটি সিএনজি অটোরিকশায় ডাকাতির চেষ্টা চালায়।

ওই সময় সিএনজি অটোতে থাকা যাত্রীরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ঘেরা করে ফেলে। ওই সময় ৩ ডাকাত পালিয়ে গেলেও দুইজনকে ধরে ফেলে।

পরে উত্তেজিত গ্রামবাসী তাদের এলোপাতাড়ি পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

উত্তেজিত গ্রামবাসী ডাকাতদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে বেলাবো থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃত দেহ উদ্ধার করে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

তথ্যসূত্র: দেশ রূপান্তর
এস সি/০৯ জুন


Back to top button
🌐 Read in Your Language