পশ্চিমবঙ্গ

প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! নেট দুনিয়ায় ভাইরাল

কলকাতা, ৩১মে- রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে করে কেন্দ্র ও রাজ্যের সংঘাত কার্যত নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধে পরিণত হল। আর সেই যুদ্ধে অবশ্যই লন টেনিসের ভাষায় অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্তত আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে যেভাবে নেট দুনিয়ায় ট্রেন্ডিং হয়ে উঠেছে #BengaliPrimeMinister, তাতে চোখ বুঝিয়ে বলা যায় ব্যাকফুটে পড়ে গিয়েছেন মোদী। #BengaliPrimeMinister-এ ছয়লাপ টুইটার তৃণমূল নেতা-কর্মীরা টুইটারে ট্রেন্ডিং করেছেন বাঙালি প্রধানমন্ত্রী চাই। #BengaliPrimeMinister-এ ছয়লাপ টুইটার।

২০২১ থেকেই ২০২৪-এ লড়াই শুরু হয়ে গেল। দাবি উঠে পড়ল বাঙালি প্রধানমন্ত্রী। আরও স্পষ্ট করে বললে প্রধানমন্ত্রী হিসেবে দাবি উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। কেন্দ্র-রাজ্যের রাজনৈতিক সংঘাত ছাপিয়ে নেট দুনিয়ায় প্রকাশ্যে উঠে এল বাঙালি জাতিসত্ত্বার আবেগ।

তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি
এস সি/৩১মে


Back to top button
🌐 Read in Your Language