জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

ঢাকা, ২৩ এপ্রিল – দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামজনিত কারণে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৯ জন।

এছাড়া সন্দেহভাজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৮ হাজার ৩৩৪ জন। হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১৮ হাজার ৮৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৫ হাজার ৭২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language