চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আরো ৭ দিন বাড়ল লকডাউন

 

চাঁপাইনবাবগঞ্জ, ৩১মে – করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে আগামী ৭ জুন পর্যন্ত করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন মেয়াদে এক সপ্তাহের এই লকডাউনে আগের মতোই সব ধরনের বিধিনিষেধ থাকবে। তবে, শুধু আম ব্যবসায়ীরা এ জেলায় প্রবেশ করতে পারবেন।

এর আগে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৫ মে এই জেলায় আলাদাভাবে ঘোষিত এক সপ্তাহের লকডাউন সোমবার শেষ হওয়ার কথা ছিল।

ঈদের পর থেকে সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ দ্বিগুণ বেড়ে গেছে। আক্রান্তদের কয়েকজদের শরীরে করোনার অতি সংক্রামক ভারতীয় ধরনও শনাক্ত হয়েছে।

এমন পরিপ্রেক্ষিতে দেশব্যাপী চলমান বিধিনিষেধের পাশাপাশি সীমান্তবর্তী সাতটি জেলায় আলাদাভাবে লকডাউন দেওয়ার বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/৩১ মে ২০২১


Back to top button
🌐 Read in Your Language