চাপাইনবাবগঞ্জ

ঈদুল ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি ও রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ, ১৭ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে টানা ১০ দিন সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল বুধবার ১৮ মার্চ থেকে আগামী ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে।

টানা দশ দিনের ছুটি শেষে আগামী ২৮ মার্চ শনিবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। সোনামসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টানা ছুটির এই সময়ে বন্দরের অভ্যন্তরে কিছু পণ্যের লোড ও আনলোড এবং পরিবহনসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখা হবে।

এর পাশাপাশি এই ছুটির দিনগুলোতে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

এ এম/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language