ক্রিকেট

সাকিবকে টপকে মুশফিক এখন দুইয়ে

ঢাকা, ২৫ মে – একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সাকিব আল হাসানকে টপকে শীর্ষ দুইয়ে উঠে এসেছেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে মুশফিকের রান এখন ৬ হাজার ৪৮৮।

অন্যদিকে ৭ হাজার ৫০৪ রান নিয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল। আর ৬ হাজার ৪৫১ রান নিয়ে তৃতীয় স্থানে সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ব্যাট হাতে নিষ্প্রভ সাকিব। মুশফিক রয়েছেন চিরচেনা ফর্মে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে তুলে নিয়েছেন ব্যাক-ট-ব্যাক অর্ধশতক। আর তাতেই সাকিবকে টপকে শীর্ষ দুইয়ে উঠে এসেছেন মুশফিক।

সূত্র : ইত্তেফাক
এন এইচ, ২৫ মে


Back to top button
🌐 Read in Your Language