ময়মনসিংহ

রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবিতে হালুয়াঘাটে মানববন্ধন

ময়মনসিংহ, ০৭ মে– ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা-বাবু বাজার রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবিতে ধারা ইউনিয়নের লালারপাড় এলাকায় বিশাল মানববন্ধন করেছে কয়েক গ্রামের হাজারো মানুষ। ‘ভাঙ্গা রাস্তার দিন শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ‘মুজিব বর্ষের অঙ্গীকার পাকা রাস্তা হউক সবার’, ‘দাবি মোদের রাস্তাটা শুধু পাকা চাই’ সহ বিভিন্ন লেখা সম্মেলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭ মে) বিকালে ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনা প্রবণ রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবিতে লালার পাড়, মাছাইল, টঙ্গীররঘাট, বাউশা, কুমুরিয়া, বাবু বাজার, উত্তর সুর্দশনখিলা,শাকনাইট, হাপানিয়া, বাউশিসহ বিভিন্ন গ্রামের ভুক্তভোগী হাজারো মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ মানবন্ধনের আয়োজন করেন শিক্ষক বাবুল হোসাইন, শেখ মুনির আহাম্মেদ, কলেজ ছাত্র পিয়াস, পলাশ, রাজিবসহ আরো অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন, ধারা বাজার থেকে ১০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত রাস্তাটি সংস্কার ও পাকাকরণের জন্য প্রশাসনের নিকট জোড় দাবি জানান এলাকাবাসী।

সূত্র: কালের কণ্ঠ
এম এন / ০৭ মে


Back to top button
🌐 Read in Your Language