এশিয়া

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্ত সংঘর্ষে নিহত ১৩

বিশকেক, ৩০ এপ্রিল– কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে পানি নিয়ে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছে। সংঘর্ষ এড়াতে ১০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিতর্কিত এলাকাটি কিরগিজস্তানের বাতকেনে অবস্থিত।

শুক্রবার কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংঘর্ষে কিরগিজস্তানের ১৩ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন তরুণীও আছেন। আহত হয়েছেন ১৩৪ জন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সীমান্তে নজরদারি ক্যামেরা স্থাপনের পর বুধবার উভয় পক্ষ একের অপরের দিকে পাথর ছুড়ে মারতে শুরু করে। হতাহতরা সবাই কিরগিজস্তানের। তবে তাজিকিস্তানে কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি। এ ঘটনার পর শান্তিচুক্তি হয়েছে এবং সেনা প্রত্যাহার করা হয়েছে। তবে এরপরও গোলাগুলির খবর পাওয়া গেছে।

বাতকেনের গভর্নর জানিয়েছেন, পানির ওপর নজরদারির সরঞ্জাম অপসারণের ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছিল। কিন্তু পরে তাজিকিস্তান অস্বীকার করে। এ ঘটনার পর দুই পক্ষের সীমান্তরক্ষী বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এন / ৩০ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language