চট্টগ্রাম
চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম, ২৭ এপ্রিল – চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে থানার বাড়ইপাড়া হাজীরপুলের খাল পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- শহিদুল ইসলাম ওরফে ভুইস্যা (২৩), মো. ফয়সাল ইমন (২০), মো. ইব্রাহিম পারভেজ (১৯) ও আব্দুল মান্নান (১৯)।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চক্রের চার সদস্যকে দুটি ছোরা ও ২০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ভুইস্যাকে তার তিন সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে ৫ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৭ এপ্রিল









