ফুটবল

নেইমার একজন জোকার!

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে পেরুকে ৪-২ ব্যবধানে হারিয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি ব্রাজিলের ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড নিজের করে নেন নেইমার। তবে এমন পারফরম্যান্সের পরেও সমালোচনার শিকার হচ্ছেন এই ফুটবল তারকা।

পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানো এই ব্রাজিলিয়ান তারকাকে ‘জোকার’ বলে আখ্যায়িত করেছেন। এই পেরুভিয়ান ডিফেন্ডার মূলত, নেইমারের পেনাল্টি পাওয়ার ধরণ নিয়ে করেছেন সমালোচনা। পেরুদের বিপক্ষে সেই ম্যাচেও নেইমারের হ্যাটট্রিকের দুটি এসেছে পেনাল্টি থেকে।

বোকা জুনিয়র্সের হয়ে খেলা জামব্রানো ম্যাচ শেষে আমেরিকান টেলিভিশন প্রোগ্রাম ‘লা বান্দা দেল চিনো’-তে দেওয়া সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে বলেন, ‘সত্যি কথা বলতে, তিনি অসাধারণ একজন ফুটবলার। বিশ্বের সেরাদের একজন। কিন্তু আমার কাছে তিনি একজন জোকার ছাড়া আরও কিছুই নয়।’

নেইমার প্রসঙ্গে এই পেরুভিয়ান আরও যোগ করেন, ‘মাঠে নেইমার যা যা করেন, সবকিছুর বিষয়ে অবগত থাকেন বলে আমি বিশ্বাস করি। সে দুর্দান্ত একজন ফুটবলার হওয়া সত্ত্বেও মাঠে খুব ছোট ফাউলের শিকার হতে পছন্দ করেন।’

আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে জুভেন্টাসের বছরে ক্ষতি ৮ কোটি ৯৭ লাখ ইউরো

‘বিশেষ করে পেনাল্টি এরিয়ায় তিনি ছোট ফাউলের শিকার হয়েও চার-পাঁচবার গড়াগড়ি করেন কেবল একটি পেনাল্টি পাওয়ার আশায়। দিনশেষে পেনাল্টিতে গোলও করে থাকেন। আমাদের বিপক্ষেই শেষ ম্যাচে এমন করে দুটি গোল করেছেন, যেগুলোর একটিও যথার্থভাবে পেনাল্টির মতো নয়।’- আরও যোগ করেন পেরুর ডিফেন্ডার জামব্রানো।

ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচে লাল কার্ড পাওয়া জামব্রানো রেফারিদের পক্ষপাতের বিষয়েও কথা বলেছেন। তার ভাষ্যে, ‘মাঠে কিছু হলেই রেফারিরা কিছুটা হলেও ব্রাজিলের প্রতি প্রভাবিত থাকেন। তাদের ফুটবলার কোনো ফাউলের আবেদন করলেই, কোনো কিছু না ভেবে তারা ভিএআরের সহায়তা নেয়। আর এটি নেয় কেবল দলটির নাম ব্রাজিল বলেই।’

সূত্র: রাইজিংবিডি
আডি/ ১৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language