ঢাকা

ডিএনসিসিতে মশা নিয়ন্ত্রণে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড

ঢাকা, ১৬ অক্টোবর- আসন্ন শীত মৌসুমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) থেকে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড Novaluron ব্যাবহার করা শুরু করবে। এই দানাদার কীটনাশকটি একবার ব্যাবহার করলে প্রায় ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে।

আরও পড়ুন:  দাফনের সময় মৃত নবজাতক জীবিত হয়ে উঠলো!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদের তত্বাবধানে এবং উত্তর সিটি করপোরেশনের নিজস্ব ব্যাবস্থাপনায় পৃথকভাবে তিন মাসব্যাপী সফল পরীক্ষা চালানো শেষে এই কীটনাশকটি আগামীকাল মাঠপর্যায়ে ব্যবহারের জন্য প্রয়োগ শুরু করা হবে। এটি অত্যন্ত নিরাপদ কীটনাশক, যা শুধুমাত্র Chitin আছে এমন প্রাণীর উপর কাজ করে। ফলে লার্ভা থেকে সৃষ্টি হয় এমন কীট ব্যতীত মানুষ এবং অন্যান্য প্রাণীদেহে এই কীটনাশক কোনও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না।

সূত্র: বিডি প্রতিদিন

আর/০৮:১৪/১৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language