সিরাজগঞ্জে মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জ, ২৮ মার্চ – সিরাজগঞ্জের রায়গঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাক ভস্মীভূত হয়ে একজন নিহত হয়েছেন। আহত অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাক চালক বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালোর গ্রামের গোপাল চোয়ানের পুত্র মদন চৌহান (৩৫)। শনিবার রাত ২টার দিকে রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন : রাজশাহীতে দুটি বাসে দুর্বৃত্তদের আগুন
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বগুড়া থেকে ঢাকাগামী মুরগির খাদ্য বোঝাই ট্রাকের সামনে চাকা ফেটে গেলে নরসিংদি থেকে বগুড়াগামী কাপড় বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দু’টি ট্রাকে আগুন লেগে যায়। এতে করে মুরগির খাদ্য বোঝাই ট্রাকের চালক কেবিনেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অপর ট্রাকে থাকা এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের ৪ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী জানান, দুর্ঘটনায় দু’টি ট্রাকসহ তিন কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।
সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ২৮ মার্চ









