বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের সার্ভারে ত্রুটি

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে বা কল করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেকেই। সমস্যা দেখা দিয়েছে ইনস্টগ্রামেও। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার পর থেকেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
আরও পড়ুন : অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে অর্থ দিতে ফেসবুকের চুক্তি
এ সমস্যা বিশ্বজুড়ে। সার্ভারে ত্রুটির জন্য এমনটা হচ্ছে বলে জানা গেছে। বড় ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ‘ডাউনডিটেক্টর’নামে একটি ওয়েবসাইট। তারা জানিয়েছে, হাজার হাজার ব্যবহারকারী বিষয়টি নিয়ে প্রতি মুহূর্তেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে অসুবিধার অভিযোগ দিচ্ছেন।
এন এইচ, ২০ মার্চ









