বলিউড

সালমান-জনের সংঘর্ষ!

মুম্বাই, ১৭ মার্চ – ঈদ মানেই সালমান খানের ছবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই অন্য কোনও তারকা সেদিনটিতে ছবি মুক্তি দেওয়ার কথা মাথায়ও আনেন না।

যদিও করোনাভাইরাসের কারণে গত বছর ঈদে সালমান খানের কোনো ছবি মুক্তি পায়নি। তবে এ বছর ঈদে ভক্তদের ঈদী হিসেবে ‘রাধে’ ছবিটি উপহার দিচ্ছেন ভাইজান।

আরও পড়ুন : ফের একসঙ্গে কঙ্কনা এবং রণবীর, জোড়া লাগছে ভাঙা সম্পর্ক?

চমকপ্রদ তথ্য হলো- এ বছর ঈদে শুধু সালমান খান একা নন, তার পাশাপাশি মুক্তি পেতে যাচ্ছে জন আব্রাহাম অভিনীত ‘সত্যমে জয়তে টু’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘সত্যমে জয়তে টু’র পোস্টার শেয়ার করে এর মুক্তি তারিখ ঘোষণা করেছেন জন।

অর্থাৎ এ বছর ঈদে বক্স অফিসে সংঘর্ষ হতে যাচ্ছে সালমান খান ও জনের। তাই এখন দেখার অপেক্ষা কে কাকে পেছনে ফেলতে পারেন।

এন এইচ, ১৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language