ঢাকা

মিরপুরে ঝুটের গোডাউনে আগুন

ঢাকা, ১৪ মার্চ – রাজধানীর মিরপুর-১ বেড়িবাঁধের নবাবেরবাগ ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের চারটি ইউনিট কাজ করে।

শনিবার (১৩ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে আগুন লাগে। পরে রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : মশক নিধনে কাউন্সিলরদেরও দায়িত্ব পালনে ঘাটতি আছে: আতিক

তিনি বলেন, শনিবার রাত ৯টা ৪০ মিনিটে মিরপুরের নবাবেরবাগ ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রওনা দেয়। এরপর টানা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language