ঢাকা

মশক নিধনে কাউন্সিলরদেরও দায়িত্ব পালনে ঘাটতি আছে: আতিক

ঢাকা, ১৩ মার্চ – মশক নিধনে দায়িত্ব পালনে কাউন্সিলরদেরও অবহেলা রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। আজ শনিবার রাজধানীর ভাটারায় মশা নিধনের ক্র্যাশ প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

মেয়র বলেন, ‘সামগ্রিকভাবে অনেকগুলো চ্যালেঞ্জ আছে বলেই আজ মশার উপদ্রব বেড়েছে। আমাদের মনিটরিংয়ে যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা এখনও সনাতনি পদ্ধতিতে মনিটরিং করছি। এভাবে মনিটরিং করলে চলবে না।’

আরও পড়ুন : মানুষ মশারি ছাড়াই ঘুমিয়েছেন: মেয়র তাপস

মেয়র বলেন, ‘আমাদের কাউন্সিলর যারা আছেন, তাদেরও দায়িত্ব নিতে হবে। তাদেরও দায়িত্বে অবহেলা আছে। যারা মশককর্মী, যারা মশক সুপারভাইজার এবং দেখাশোনা করেন, তাদেরও দায়িত্বে ঘাটতি আছে। সিটি করপোরেশনের কর্মকর্তাদের মনিটরিং না থাকাও বড় কারণ।’

মশক নিধনে গত গত ৮ মার্চ থেকে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ডিএনসিসি। করপোরেশন জানিয়েছে, এ অভিযান চলবে ১৬ মার্চ পর্যন্ত।

সূত্র : এনটিভি
এন এইচ, ১৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language