একি বললেন চিরঞ্জিৎ!

কলকাতা, ১৩ মার্চ – ভারতের বাংলা ছবির তুমুল জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। চলচ্চিত্র বানিয়েও প্রশংসিত হয়েছেন তিনি।
হাল সময়ের ওপার বাংলার তারকাদের রাজনীতিতে যোগদানের হিড়িক লেগেছে। আর এই বিষয়টি নিয়ে মুখ খুললেন বাংলার জনপ্রিয় এই অভিনেতা।
এ ব্যাপারে চিরঞ্জিৎ চক্রবর্তী বলেছেন, শোবিজে তথা সিনেমা-সিরিয়ালের অবস্থা খারাপ, তাই বিকল্প পেশা রাজনীতি। ছবির দিকে যদি বেশি কাজ থাকত, তাহলে হয়তো রাজনীতিতে আসতে পারত না।
আরও পড়ুন : জয়ার সঙ্গে কেমন সম্পর্ক? খোলাসা করলেন প্রসেনজিৎ
গণমাধ্যমের খবর, পশ্চিমবঙ্গের ভোটের বাজারে এখন তারকা মুখের ছড়াছড়ি, অনেকেই অভিনেতা থেকে নেতা হওয়ার দৌড়ে যোগ দিয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পদ্ম কিংবা ঘাসফুল শিবির, দুই দলেই তারকাদের রাজনীতিতে আসার ঘটনা আলোচনার তুঙ্গে!
এর আগে কোনো বিধানসভা ভোটের ইতিহাসে তারকা প্রার্থীর সমাহার রাজ্যবাসী দেখেনি।
প্রসঙ্গত, বিজেপিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবারের ভোটে টিকিট না পেলে রাজনীতি ছেড়ে দেবেন। প্রার্থীতালিকা ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চিঠি দিয়েছিলেন চিরঞ্জিৎ। যদিও শেষপর্যন্ত আর তেমন কিছু হয়নি। নিজের কেন্দ্র থেকে বারাসত থেকে ফের প্রার্থী হয়েছেন তিনি।
এন এইচ, ১৩ মার্চ









