বলিউড

গোসলের ছবি পোস্ট করে ঝড় তুললেন জেরিন

মুম্বাই, ১২ মার্চ – ব্যক্তিজীবনে বেশ স্বাধীনচেতা বলিউড অভিনেত্রী জেরিন খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। এতে দেখা যাচ্ছে, বাথটাবে শুয়ে আছেন এই অভিনেত্রী। পোস্ট করার পর ছবিগুলো রীতিমতো ভাইরাল হয়ে গেছে। নেটদুনিয়ায় ঝড় তোলা নায়িকার গোসলের ছবিতে মেতে উঠেছে নেটাগরিকরা।

আরও পড়ুন : ১৬ এপ্রিল মুক্তি পাচ্ছে এ আর রহমানের সিনেমা

গোসলের ছবি পোস্ট করে কথোপকথনের স্টাইলে ক্যাপশনে নায়িকা লিখেছেন- যেন কেউ বা কারা তাকে প্রশ্ন করছেন, তোমার সুপার পাওয়ার কী? তাতে জেরিনের উত্তর, আমি একজন নারী।

জেরিন খান ২০১০ সালের অনিল শার্মার বীর চলচ্চিত্রে সালমান খানের বিপরীতে সহ-অভিনেত্রী হিসেবে বলিউডে আবির্ভূত হন। তিনি সালমান খানের রেডি চলচ্চিত্রের একটি আইটেম গান কারেক্টার ঢিলা-এ পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া‘হেট স্টোরি থ্রি’সহ একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এন এইচ, ১২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language