ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেন বাইডেন

ওয়াশিংটন, ১০ মার্চ – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো ইরানের ওপর আরও মার্কিন নিষেধাজ্ঞা করা হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
দেশটির রাজনীতিক ও আন্দোলনকারীদের মানবাধিকার হরণের দায়ে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের (আইআরজিসি) দুই কর্মকর্তার ওপর এ মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মার্কিন পররাষ্ট্র মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞার কথা জানায়। এতে বলা হয়, আইআরজিসি কর্মকর্তা আলী হেম্মাতিয়ান এবং মাসুদ সাফদারি জিজ্ঞাসাবাদের নামে ২০১৯ ও ২০২০ সালে ইরানের রাজনীতিক ও আন্দোলনকারীদের নির্যাতন করেছেন।
আরও পড়ুন : বাইডেনের নামে যুক্তরাষ্ট্রের ১২ অঙ্গরাজ্যের মামলা
এ কারণে তারা এবং তাদের পরিবারের কোনো সদস্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিংকেন এক টুইটবার্তায় বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের ব্যাপারে আমাদের এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১০ মার্চ









