ঢালিউড

আঁচলের সঙ্গে জুটি বাঁধলেন জয় চৌধুরী

ঢাকা, ০৩ মার্চ – নতুন সিনেমায় জুটি বাঁধলেন চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা আঁচল আঁখি। ‘এক পশলা বৃষ্টি’ শিরোনামের সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এ সিনেমা। তাদের সঙ্গে আরও অভিনয় করছেন চিত্রনায়ক কায়েস আরজু।

জাফর আল মামুন পরিচালিত এ সিনেমার শুটিং রাজধানীর উত্তরায় এরই মধ্যে শুরু হয়েছে। জয় চৌধুরী বলেন, ‘‘এক পশলা বৃষ্টি’ সিনেমার গল্প অসাধারণ। আমি এর গল্প পড়ে মুগ্ধ হয়েছি। আঁচলের সঙ্গে প্রথমবার কাজ করছি। সিনেমাটির দৃশ্যধারণ বেশ ভালো হচ্ছে। আশা করছি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’’

আরও পড়ুন : চলচ্চিত্রে অর্ণব

সম্প্রতি শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল একশত সিনেমা নির্মাণের ঘোষণা দেন। প্রথম ধাপে দশটি সিনেমা নির্মাণের কাজ শুরু হয়েছে। দশটির অংশ হিসেবে নির্মিত হচ্ছে ‘এক পশলা বৃষ্টি’।

এন এইচ, ০৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language