বৃহস্পতিবার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছে ১১২ কর্মীর প্রথম ফ্লাইট

ঢাকা,২৪ নভেম্বর-মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইট আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা ছাড়বে। বিনা খরচে বিমানের এই প্রথম ফ্লাইটে মালয়েশিয়া যাবেন ১১২ জন কর্মী।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন। ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছেন। তাদের যাতায়াতসহ সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার শ্রমিক পাঠানো হবে। তাঁদের মধ্যে এক হাজার জন হবেন গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তিরা।
প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাচ্ছে।
প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং হুন্ডি প্রতিরোধে সরকার কাজ করছে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনো জানা যায়নি।
এস এম/ ২৪ নভেম্বর ২০২৬







